জৈন্তাপুরে এয়ারগান দেশীয় অ স্ত্র সহ ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে এয়ারগান দেশীয় অ স্ত্র সহ ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৩:৩৩:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে এয়ারগান দেশীয় অ স্ত্র সহ ১৬ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

ছবি:নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ,  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক বিশেষ অভিযানে এয়ারগান, দেশীয় অস্ত্র সহ প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (১২ই অক্টোবর) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায়। এ সময় দরবস্ত ভাইটগ্রাম নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান, চারটি রামদা এবং দুটি ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১৪ হাজার টাকা সমপরিমাণ। 

এছাড়া একই দিন সীমান্তবর্তী এলাকায় বিজিবির জৈন্তাপুর ও গুয়াবাড়ি বিওপি’র পাঁচটি পৃথক টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪০ পিস ভারতীয় শাড়ি, ১৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়।

দুই অভিযানে মোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত এয়ারগান ও দেশীয় অস্ত্র জৈন্তাপুর থানা পুলিশের হেফাজতে এবং অন্যান্য মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা