গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৫:১৪:৩২ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিএমএসএফ এর কমিটি গঠন, সভাপতি বদরুল আলম, সম্পাদক শাহ আলম

সংগৃহিত


সাংবাদিকদের প্রাণের সংগঠন, মফস্বল সাংবাদিকদের সুখে, দুঃখের দেশের সর্ববৃহত ও একমাত্র সরকারি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ) এর গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার জিবি টেলিভিশন হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম এবং সঞ্চালনা করেন দৈনিক তৃতীয়মাত্রার উপজেলা প্রতিনিধি শাহ আলম। এসময় নবগঠিত কমিটির সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে গঠিত কমিটি অনুমোদনের জন্য বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হলে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এক বছরের জন্য কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। 

অনুমোদিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি: 

সভাপতি: মোঃ বদরুল আলম (দৈনিক গণমুক্তি ও দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি)।সিনিয়র সহ-সভাপতি: আব্দুল মুমিত রনি (GB Television)সহ-সভাপতি: আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি  আব্দুল আজিজ বাবর (দৈনিক বাংলাদেশ সমাচার) সাধারণ সম্পাদক: মোঃ শাহ আলম (দৈনিক তৃতীয়মাত্রা)যুগ্ম সম্পাদক: সালমান কাদির দিপু (কুশিয়ারা নিউজ ২৪) সহ-সাধারণ সম্পাদক: ফাহাদ হোসেন (দৈনিক সিলেটের সংবাদ)।সহ-সাধারণ সম্পাদক  সৈয়দ রাসেল (দৈনিক ইনকিলাব) অর্থ সম্পাদক: এম. ফাহিম আহমদ (এন টিভি)সাংগঠনিক সম্পাদক: সাকেল উদ্দিন (দৈনিক বিজয়ের কণ্ঠ) প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ (দৈনিক জনতার খবর ও দৈনিক সিলেট সমাচার )তথ্য ও গবেষণা সম্পাদক: হাবিবুর রহমান (দৈনিক সোনালী কণ্ঠ) দপ্তর সম্পাদক: মোঃ তামিম আহমদ (জিবি বার্তা) সহ-দপ্তর সম্পাদক: ইমন আহমদ (হলি সিলেট) সদস্য: আফছার আহমদ (জিবি টেলিভিশন), তানিম আহমদ (জিবি বার্তা ডটকম), লিমন আহমদ (দৈনিক লিখনী)।

সভায় বক্তারা বলেন, বিএমএসএফ বরাবরই মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। নতুন এই কমিটি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন ও ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা