কোম্পানীগঞ্জে ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা: আব্দুল হাকিম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা: আব্দুল হাকিম চৌধুরী

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৬:৪১:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা: আব্দুল হাকিম চৌধুরী

ছবি:নিজস্ব


সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা। এই রূপরেখার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকারের সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা। দেশ, রাষ্ট্রের আমূল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।

বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা।

রোববার (১২ অক্টোবর) বিকালে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৭নং ওয়ার্ডের সহসভাপতি আলমাছ আহমদের সভাপতিত্বে ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি সভাপতি মাহবুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খাঁ, মঞ্জু আহমদ, আনসার উদ্দিন জিলানী, আবু তাহের মোমিন প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা