গোলাপগঞ্জে কোটি টাকার ভা র তী য় প্রসাধনীসহ তিন চো'রা'কা'র'বা'রি আ ট ক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কোটি টাকার ভা র তী য় প্রসাধনীসহ তিন চো'রা'কা'র'বা'রি আ ট ক

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৫ ০৮:১৫:১২ অপরাহ্ন

গোলাপগঞ্জে কোটি টাকার ভা র তী য় প্রসাধনীসহ তিন চো'রা'কা'র'বা'রি আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) ভোররাতে হিলালপুর এলাকায় গোলাপগঞ্জ মডেল থানার টহল পুলিশের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) আনন্দ চন্দ্র এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হিলালপুর জামে মসজিদের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় একটি নীল ও হলুদ রঙের পুরাতন কাভার্ডভ্যান থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়িটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী প্রসাধনী ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে নিভিয়া বডি লোশন ও ময়েশ্চারাইজিং ক্রিম পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, হাইড্রোকুইনোন, ট্রেটিনয়িন ও মোমেটাসন ফিউরোয়েট ক্রিম, বেটামেথাসন ভ্যালেরেট ও নিওমাইসিন ক্রিম, ক্লোবেটাসল প্রোপিওনেট ক্রিম, অ্যাকনি স্টার ফেসওয়াশ এবং আইবল চকলেটসহ আরও নানা ধরনের পণ্য। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ৮২০ টাকা।

অভিযানে আটককৃত আসামী মো. হৃদয় (২২), পিতা-আবদুল খালেক, সাং-বারখলা, থানা-দক্ষিণ সুরমা, সিলেট। রুমন আলী (২৩), পিতা-মৃত আজমল আলী, সাং-জাহানপুর, থানা-মোগলাবাজার, সিলেট। সাইফুল ইসলাম (২৫), পিতা-আলঙ্গীর হাওলাদার, সাং-ঐঠরা, থানা-উজিরপুর, জেলা-বরিশাল।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৩–৪ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক আসামিরা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়, এবং জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে কাভার্ডভ্যানসহ সমস্ত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) আনন্দ চন্দ্র বাদী হয়ে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ২৫B(১)(খ) / ২৫D ধারায় মামলা দায়ের করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় প্রসাধনী চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা