গোয়াইনঘাটে প্রশাসনের অ*ভিযানে বালু জব্দ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে প্রশাসনের অ*ভিযানে বালু জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৩:৩১:৪৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে প্রশাসনের অ*ভিযানে বালু জব্দ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচারকালে ১২টি বালু বোঝাই ট্রাক জব্দ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

রবিবার (১২ অক্টোবর) মধ্যরাতে সারী-গোয়াইনঘাট সড়কের লাফনাউট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক ও গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা। এ সময় আটককৃতদের মুচলেকা নিয়ে বালু জব্দ করে গাটিগুলো ছেড়ে দেয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, বেশ কয়েকদিন থেকে উপজেলার প্রধান সড়ক সারী-গোয়াইনঘাট সড়কের দুইপাশে অবৈধভাবে বালুর স্তুপ গড়ে তুলেছে একটি চক্র। রাতের আঁধারে ভারী যানবাহনে করে বালুগুলো অন্যত্র বিক্রি করা হয়। এর ফলে রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগে প্রথমে তাদেরকে ডেকে সতর্ক করা হলেও তারা এসব বন্ধ করেনি। তাই অভিযান পরিচালনা করে বালু জব্দ করা হয়। এখন থেকে এরকম অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে এসব ভারী যানবাহন চলাচলের ফলে সারী-গোয়াইনঘাট সড়কের অবস্থা দিন দিন বেহাল হয়ে যাচ্ছে। রাস্তাটি সংরক্ষণ করতে প্রশাসনের এমন কঠোর প্রদক্ষেপে খুশি এলাকাবাসী। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়েছে- বিকেল ৩টায় লাফনাউট ইউনিয়ন পরিষদের নিকট জব্দকৃত প্রায় ৫ হাজার ঘনফুট বালু নিলাম হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা