টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ছাতক ইউএনও
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ছাতক ইউএনও

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ০৮:২১:২০ অপরাহ্ন

টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ছাতক ইউএনও

ছবি: নিজস্ব


ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ কর্মসূচি তখনই সফল হবে, যখন সকল শ্রেণি-পেশার মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করবেন। এতে উপকৃত হবে দেশের জনসাধারণ।”  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল প্রমুখ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, বিএনসিসি ও স্কাউট সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা