জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ১১:৩৭:৫৭ অপরাহ্ন

জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির খাদ্য সামগ্রী বিতরণ

ছবি: নিজস্ব


লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির ওয়াল্ড লায়ন সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে নগরীর সোবহানীঘাটস্থ জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধনের ফলমূল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলিসিটির আইপিপি লায়ন সাজুওয়ান আহমদ, সেক্রেটারী লায়ন মো. জুমা আহমদ, সাবেক প্রেসিডেন্ট ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, সাবেক প্রেসিডেন্ট ব্যাংকার লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য লায়ন মো. লিটন, জামেয়া রহমানিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা তোফাজ্জল হক ফরিদী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও নিঃস্ব মানুষের কল্যাণে এগিয়ে আসা প্রতিটি সামর্থ্যবান নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজে দারিদ্র্য বিমোচন ও মানবসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মানবতার সেবা শুধু একটি মহৎ কাজ নয়, এটি ইবাদতের সমান মর্যাদাসম্পন্ন। যাদের সামর্থ্য আছে, তাদের উচিত বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যা একটি উন্নত ও কল্যাণমুখী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা