দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের বক্তব্য বড় পর্দায় প্রদর্শন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের বক্তব্য বড় পর্দায় প্রদর্শন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১২:২৮:২১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের বক্তব্য বড় পর্দায় প্রদর্শন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জাতিকে ঐক্যবদ্ধ করতে দিকনির্দেশনামূলক বিষয়বৃত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজের পাশে বিবিসি বাংলায় প্রচারিত তারেক রহমানের সাক্ষাৎকারের উল্লেখ্যযোগ্য অংশের বক্তব্যগুলো বড় পর্দায় দেখানো হয়। বড় পর্দায় তারেক রহমানের বক্তব্য দেখার জন্য ক্বীন ব্রীজের মুখে সাধারণ মানুষ ভিড় জমান। তারা মনযোগ সহকারে বক্তব্যগুলো শুনেন এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের অনেক উন্নয়ন ও জনগণ সুযোগ-সুবিধা পেয়ে শান্তিতে বসবাস করেছেন বলে জনসাধারণ বলাবলি করেন।

তারেক রহমানের বক্তব্য দেখার পর সাধারণ জনতার মধ্যে ছিল উৎসাহ, উদ্দীপনা ও গভীর আগ্রহের আবহ। অনেকে মনোযোগ দিয়ে তারেক রহমানের বক্তব্য দেখেন ও শোনেন, যা গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি নতুন আশার সঞ্চার করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা থানার আয়োজনে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার রশিদ চৌধুরী, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহবায়ক ডা: এনামুল হক, সদস্য সচিব মোহাম্মদ মকসুদ, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমেদ রুহুল, সদস্য সচিব মুন্না ঘোষ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দলীয় নেতৃবৃন্দ সাথে উৎসুক জনতা উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা