গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ০১:০৪:০৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির সভা


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. বদরুল আলম।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম। পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিএমএসএফ গোলাপগঞ্জের সহ-সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন। আরও বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সালমান কাদের দিপু, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সবসময় সাংবাদিকদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবসেবার কাজে নিবেদিত থাকবো।

সভায় উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম আহমদ, সদস্য লিমন আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মো. বদরুল আলম নবগঠিত কমিটির কার্যক্রমকে গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএমএসএফ গোলাপগঞ্জ সর্বদা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে এবং কেন্দ্রীয় কমিটির নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী অগ্রসর হবে।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা