বন্দর লিজ ও শিক্ষকদের নি'র্যা'ত'নের প্র তি বা দে বাসদের প্রতিবাদ সমাবেশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বন্দর লিজ ও শিক্ষকদের নি'র্যা'ত'নের প্র তি বা দে বাসদের প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/১০/২০২৫ ১১:১৩:৫০ অপরাহ্ন

বন্দর লিজ ও শিক্ষকদের নি'র্যা'ত'নের প্র তি বা দে বাসদের প্রতিবাদ সমাবেশ

ছবি : সংগৃহীত


চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া, ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতন ও বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সিলেট জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সদস্য মামুন বেপারীর পরিচালনায় এবং জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার নেতা উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সদস্য ও পেশাজীবি ফোরাম নেতা জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ।

বক্তারা বলেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্দর ইজারা দেয়ার বর্তমান ইন্টেরিম সরকারের পরিকল্পনা দেশের মানুষের গলায় ফাঁস দেয়ার সামিল। বন্দর ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা থাকার পরেও বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভু-রাজনীতির মারাত্মক হুমকির ভেতরে প্রবেশ করানো পায়তারা ছাড়া আর কিছু নয়। এদিকে জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের উপর ঢাকায় যে পুলিশী নির্যাতন করা হয় তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং সেইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান করা হয়।

বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে শ্রমজীবীদের উপর সরকারি যে দমন-পীড়ন চলছে তা সদ্য বিদায়ী ফ্যাসিবাদের নতুন মোড়ক। শ্রমজীবীদের স্বার্থে কথা বলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিব আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে একের পর এক হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। বক্তারা আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা