জকিগঞ্জে 'আইকনিক এক্সপ্রেস' নিয়ে নানা অ*ভিযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

জকিগঞ্জে 'আইকনিক এক্সপ্রেস' নিয়ে নানা অ*ভিযোগ

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০১:৫৩:০৮ অপরাহ্ন

জকিগঞ্জে 'আইকনিক এক্সপ্রেস' নিয়ে নানা অ*ভিযোগ


সিলেটের জকিগঞ্জে বহুল প্রতীক্ষিত এসি বাস সার্ভিস ‘আইকনিক এক্সপ্রেস’ গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। তবে শুরুতেই যাত্রীসেবা নিয়ে দেখা দিয়েছে নানা অনিয়ম ও অসন্তোষ।

যাত্রীদের অভিযোগ- কখনো বাসের নাট খুলে পড়ছে, কখনো এসি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, আবার কোথাও একই সিটে একাধিক টিকিট ইস্যুর ঘটনাও ঘটছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

গত ১১ অক্টোবর শরীফগঞ্জ এলাকায় একটি বাসের নাট খুলে যায়। পরে একই বাসে আমলশীদ এলাকায় এসে আবারও নাট খুলে পড়ে। এ ছাড়া ১৪ অক্টোবর জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসে আটগ্রাম থেকে ওঠা এক যাত্রী দেখেন- তার নির্ধারিত আসনে অন্য একজন বসে আছেন। বিষয়টি জানালে সুপারভাইজার দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন। ফলে টিকিটধারী ওই যাত্রী অর্ধেক পথ দাঁড়িয়ে থেকেই সিলেটে পৌঁছান।

এর আগে, গত ৬ অক্টোবর জকিগঞ্জ থেকে সিলেটগামী আরেকটি এসি বাসের এসি মাঝপথে নষ্ট হয়ে যায়। যাত্রীরা জানান, এসব ঘটনায় সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

একই সিটে একাধিক টিকিট ইস্যু প্রসঙ্গে যাত্রীদের কেউ কেউ একে ‘সমন্বয়হীনতা’ বলছেন, আবার কেউ কেউ দেখছেন ‘অব্যবস্থাপনা’ হিসেবে।

এ বিষয়ে জানতে চাইলে বাস মালিক সমিতির দায়িত্বশীল দেলওয়ার হোসেন নজরুল বলেন, আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কাজ করছি। যাত্রীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জকিগঞ্জবাসী আশা করছেন, দ্রুত অনিয়ম কাটিয়ে আইকনিক এক্সপ্রেস হয়ে উঠবে তাদের নির্ভরযোগ্য ও আরামদায়ক যাতায়াতের মাধ্যম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা