সিলেটে সুপারি চু রি র অভিযোগে শিশু নি র্যা ত ন, আ'ট'ক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সিলেটে সুপারি চু রি র অভিযোগে শিশু নি র্যা ত ন, আ'ট'ক ২

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৭:৩৬:২৬ অপরাহ্ন

সিলেটে সুপারি চু রি র অভিযোগে শিশু নি র্যা ত ন, আ'ট'ক ২

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বিশ্বনাথ থানার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) ও ওসমানীনগর থানার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।

জানা গেছে, উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের আব্দুল কাইয়ুম (৩৮), (পিতা-আব্দুস সোবান) এর বাড়ির সুপারি গাছ থেকে গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে একই গ্রামের শিশু সাদিকুর রহমান (১০), (পিতা-আব্দুর রাজ্জাক) সুপারি তুলছিল। এ সময় কাইয়ুমের পরিবারের লোকজন শিশুটিকে হাতে-নাতে ধরে ফেলে। পরে তারা শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করে এবং মাথার কিছু অংশের চুল কেটে ফেলে। 

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং সর্বমহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি নজরে আসার পর ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দু'জনকে আটক করে। 

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, শিশু নির্যাতনের ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা