এইচএসসির ফল : সিলেটের ৪ প্রতিষ্ঠানে শতভাগ ফেল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

এইচএসসির ফল : সিলেটের ৪ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ০২:৩৩:৩১ অপরাহ্ন

এইচএসসির ফল : সিলেটের ৪ প্রতিষ্ঠানে শতভাগ ফেল


এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ৩২৩ টি কলেজের মধ্যে ৪টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। আর পাসের হার শতভাগ মাত্র ৩টি প্রতিষ্ঠানে।

সিলেট বোর্ডে এবার পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

বিভাগটিতে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুইই কমেছে। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হয় এবারের পরীক্ষা। ২০০৫ সালের পর এটি সিলেটের সর্বনিম্ন পাসের হার।

জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৫ হাজার ৮৭১ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, এর মধ্যে পাস করেছে ৯ হাজার ৭৯২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭৯ জন। মানবিক বিভাগে ৪৭ হাজার ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৪৯৭ জন, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন। বাণিজ্য বিভাগে অংশ নেয় ৯ হাজার ২৭২ জন, এর মধ্যে পাস করেছে ৪ হাজার ৫৮২ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০ জন।

সংশ্লিষ্টদের মতে, ইংরেজি বিষয়ে দুর্বলতার কারণে ফলাফলে এ ধস নেমেছে। পাশাপাশি গত বছরের ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিত থাকা, শিক্ষক সংকট এবং মানসম্পন্ন শিক্ষকের অভাবও এ বিপর্যয়ের অন্যতম কারণ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা