দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০৮:৪৯:১৪ অপরাহ্ন

দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে গণসংযোগ

ছবি: নিজস্ব


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে দক্ষিণ সুরমার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজার ইউনিয়নের রশিদপুরবাজার, নাজিরবাজার, জাফরাবাদ বাজার, হকিয়ারচর বাজার, বাবুরবাজার, বিবিদইল বাজার, জালালপুর ইউনিয়নের বৈরাগীবাজার, সিলাম ইউনিয়নের বটেরতল বাজার, কলাবাগান বাজার, নয়াবাজার, আনন্দ বাজার ও চকেরবাজার ও আশপাশের এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

এসময় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন বলেন, সিলেট ৩ আসনের প্রক্যেকটি এলকায় ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই একজন সুশিক্ষিত জনবান্ধব নেতা হিসেবে তাকে সংসদে দেখতে চায়। বিএনপি ফয়েজ উদ্দিনকে মনোনয়ন দিলে সিলেট ৩ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, যুবনেতা ইফতেখার হোসেন, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জুনান আহমদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, সাব্বির আহমদ, সুমন আহমদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমদ প্রমুখ

একইদিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নয়াবাজার, পালবাড়ি বাজার, সার ফ্যাক্টরি বাজার, মাইজগাঁও রেলস্টেশন বাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর, ডাইকেরবাজার, দনারাম নয়াবাজারে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা