জৈন্তাপুরে নদী ভাঙন: বালু উত্তোলন বন্ধের দাবীতে মা'ন'ব'ব'ন্ধ'ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নদী ভাঙন: বালু উত্তোলন বন্ধের দাবীতে মা'ন'ব'ব'ন্ধ'ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ০৮:৫৩:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে নদী ভাঙন: বালু উত্তোলন বন্ধের দাবীতে মা'ন'ব'ব'ন্ধ'ন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১ নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত  লামনীগ্রাম, বাউরভাগ ও কাটাখাল গ্রামের মধ্যদিয়ে বহমান নয়াগাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় জনসাধারনের বসতবাড়ী, মসজিদ ও নদী ভাঙ্গনের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকেলে স্হানীয় গ্রামবাসীর  অংশগ্রহনে জৈন্তাপুর  উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

এতে স্থানীয় জনগণ অবৈধ ভাবে নয়াগং নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। নয়াগং নদীর লামনীগ্রাম, বাউরভাগ ও কাটাখাল অংশের বসতবাড়ি সংলগ্ন এলাকা থেকে প্রতিদিন শত শত বারকি নৌকা দিয়ে শ্রমিকরা অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে বলে স্থানীয় জনগন অভিযোগ করে আসছেন।

এ সময়  মানববন্ধন কর্মসুচি'তে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ, দেলোয়ার আহমদ মাসুক ,প্রবীণ মুরব্বী তবারক আলী, হাফিজ আনোয়ার হোসেন, যুবনেতা মিছবাহ উদ্দিন, আব্দুর রউফ দুলাল, আব্দুল মতিন খসরু ও শ্রমিক নেতা বিলাল আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা