বিশ্বনাথে ছাত্র অধিকার পরিষদের মশাল মি*ছিল, হাদীর হ*ত্যাকারীদের গ্রে*ফতার দাবী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বিশ্বনাথে ছাত্র অধিকার পরিষদের মশাল মি*ছিল, হাদীর হ*ত্যাকারীদের গ্রে*ফতার দাবী

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ০৮:৪৪:২১ অপরাহ্ন

বিশ্বনাথে ছাত্র অধিকার পরিষদের মশাল মি*ছিল, হাদীর হ*ত্যাকারীদের গ্রে*ফতার দাবী

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী'র হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দোষীদের বিচারের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 শুক্রবার (১৯ ডিসেম্বর)  সন্ধ্যায় পৌর শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রবাসী চত্ত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাউল হক মোহনের সভাপতিত্বে ও  সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জে এ তোফায়েলের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ ক্যাম্পাস শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার পাশা, বিশ্বনাথ উপজেলা ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতা সাকিব মাহমুদ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে ভারতে আশ্রিত শরিফ উসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি করেন।

প্রতিবাদ সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন গণঅধিকার পরিষদের ওসমানীনগর উপজেলার যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন