নগরীতে ছাত্রশিবিরের বি*ক্ষোভ মি*ছিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নগরীতে ছাত্রশিবিরের বি*ক্ষোভ মি*ছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১১:৪৮:৫৩ অপরাহ্ন

নগরীতে ছাত্রশিবিরের  বি*ক্ষোভ মি*ছিল

ছবি:সংগৃহীত


আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার বাদ জুমআ বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই হত্যাকাÐের সঙ্গে জড়িত প্রত্যেককে এবং হত্যাকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্রশিবিরের আন্দোলন চলমান থাকবে। 

তিনি আরও বলেন, যারা এই হত্যাকান্ডেকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্তÑছাত্র-জনতা তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। 

উক্ত বিক্ষোভ মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ। এছাড়াও ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন