সিলেটে দুদিনব্যাপী হাছন উৎসব আজ থেকে শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সিলেটে দুদিনব্যাপী হাছন উৎসব আজ থেকে শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০২:১২:০৭ পূর্বাহ্ন

সিলেটে দুদিনব্যাপী  হাছন উৎসব   আজ থেকে শুরু

ছবি:সংগৃহীত


সিলেটে দুদিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ শুরু হচ্ছে আজ রবিবার থেকে। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি সংস্কৃতি পরিষদ এই আয়োজন করেছে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব শুরু হচ্ছে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। উৎসবে হাছন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও পরিবেশিত হবে হাছন রাজার গান। 

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: জহিরুল ইসলাম অচিনপুরী জানান, সূফীকবি হাছনরাজার জন্মদিন আজ ২১ শে ডিসেম্বর। অহিংস, বুদ্ধিবৃত্তিক, স্রষ্টা ও পরকালকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক - এই লক্ষ্যে বাংলার চিরায়ত সূফীবাদী সংষ্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সিলেটের আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ যোগ দেবেন। উৎসবকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসবে সপরিবারে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। 

ডা: জহিরুল ইসলাম অচিনপুরী আরোও জানান, ২০ ডিসেম্বর শনিবার থেকে “হাছনরাজা লোক উৎসব ২০২৫” শুরু পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শুরু করার কথা ছিল। কিন্তু শহীদ ওসমান হাদীর মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসকে সম্মান জানিয়ে আজ ২১ ডিসেম্বর থেকে উৎসব শুরু করা হচ্ছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন