জৈন্তাপুরে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জ*ব্দ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জৈন্তাপুরে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৩:১০:০২ অপরাহ্ন

জৈন্তাপুরে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালু-পাথর সাইট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।

রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাংলাবাজার থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারী এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুটসহ মোট ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে আরও অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন