সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পু লি শ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পু লি শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৫:৫০:২৩ অপরাহ্ন

সিলেটে রেস্টুরেন্টের সামনে থেকে ৩ জনকে ধরলো পু লি শ

সংগৃহিত


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহমদপুর গ্রামের আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার ধনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মো. মোতাহের (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বকডহর গ্রামের বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২)।

পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একটি রেস্টুরেন্টের সামনে থেকে অনলাইনে তীর শিলং জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন