কোম্পানীগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে ছয় মাসের জে*ল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে ছয় মাসের জে*ল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৮:২৫:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অ বৈ ধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে ছয় মাসের জে*ল

সংগৃহীত ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে। রবিবার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায় ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারীরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ মানিক মিয়া, মোঃ শাহ আলম, মোঃ রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মোঃ হেলাল, মোঃ জলিল, রফিকুল ইসলাম।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান বাংকার ও কালাইরাগ এলাকা থেকে নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেক্ষকে ৬ মাসের করে জেল দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন