ডেভিল হান্ট ফেইজ–২’ অ ভি যা নে গোলাপগঞ্জে যুবলীগ কর্মী তারেক গ্রে ফ তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ডেভিল হান্ট ফেইজ–২’ অ ভি যা নে গোলাপগঞ্জে যুবলীগ কর্মী তারেক গ্রে ফ তা র

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১০:২৩:৫৭ অপরাহ্ন

ডেভিল হান্ট ফেইজ–২’ অ ভি যা নে গোলাপগঞ্জে যুবলীগ কর্মী তারেক গ্রে ফ তা র

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় যুবলীগের আরও এক কর্মীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বানিগাজী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গোলাপগঞ্জ থানাধীন বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে তারেক আহমদ (২৯)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় যুবলীগের কর্মী ছিলেন। 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন