সিলেটের দুই মার্কেটে ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সিলেটের দুই মার্কেটে ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ১০:৩৭:২০ অপরাহ্ন

সিলেটের দুই মার্কেটে ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না

প্রতীকী ছবি


সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। এসময় অভিযানের সহযোগিতা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া ও জেলার সহকারী পরিচালক জামাল হোসেন খানসহ র‌্যাব-৯ এর একটি দল।

জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে পাইকারি দামে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমদানীকারকের কোনো তথ্য না থাকা এবং রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে, রেইনবো ট্রেডিং নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, পলাশ এন্টারপ্রাইজকে ৫০হাজার টাকা, রজব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা এন্ড ব্রাদার্সকে প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযান শেষে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন