ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিশ্বনাথের জামাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিশ্বনাথের জামাল

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০১:৪৫:০১ অপরাহ্ন

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিশ্বনাথের জামাল


বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রান্স যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব মন্ডলকাপন গ্রামের মৃত হরমান আলীর ছেলে ফ্রান্স প্রবাসী জামাল উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আহমেদ আব্দুল মালেককে সভাপতি ও নাসিম আহমেদকে সাধারণ সম্পাদক করে ইতোপূর্বে ঘোষিত ফ্রান্স যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ২৩ ডিসেম্বর ১০১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কর্তৃক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বনাথ উপজেলার সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা শাখা ও দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক