বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়: অপরা*ধ নির্মূ*লে 'জিরো টলা*রেন্স' ঘোষণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়: অপরা*ধ নির্মূ*লে 'জিরো টলা*রেন্স' ঘোষণা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ১১:৪৯:৩৫ অপরাহ্ন

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়: অপরা*ধ নির্মূ*লে 'জিরো টলা*রেন্স' ঘোষণা

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় থানা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবা নিশ্চিত করতে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

​মতবিনিময় সভায় ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, বিশ্বনাথে মাদক, চোরাচালান, জুয়া, কিশোর গ্যাং এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে। তিনি বলেন, অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। বিশ্বনাথকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

​তিনি আরও বলেন, ​সাধারণ মানুষকে আইনি সেবায় আনতে এবং পুলিশের ওপর আস্থা বাড়াতে নতুন উদ্যোগের গ্রহণ করবেন। উদ্যোগের মধ্যে অন্যতম হলো 'অভিযোগ বক্স' স্থাপন। ওসি জানান, সাধারণ মানুষ পরিচয় গোপন করে যাতে নির্ভয়ে তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা সরাসরি জানাতে পারেন, সেজন্য এই বক্স চালু করা হবে। এতে করে সাধারণ জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে, অপরাধী সনাক্তে পুলিশের সহায়তা হবে এবং ভুক্তভোগীরা দ্রুত আইনি সহায়তা পাবেন।

বিশ্বনাথের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের তথ্যের মাধ্যমেই আমরা অনেক গভীরে পৌঁছাতে পারি। বিশ্বনাথের মানুষকে সঠিক আইনি সেবা দিতে আমি আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য এস.এ. সাজু।

​সভায় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক