তারেক রহমানের গণসংবর্ধনায় সিলেটের অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

তারেক রহমানের গণসংবর্ধনায় সিলেটের অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১০:১০:৪০ অপরাহ্ন

তারেক রহমানের গণসংবর্ধনায় সিলেটের অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় জনসমুদ্রে পরিণত হয় রাজধানী। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির অর্ধ লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে যোগ দেন।

দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বদেশে ফিরে গণমানুষের উষ্ণ ভালোবাসা ও আবেগঘন সংবর্ধনায় সিক্ত হন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত পথে পথে মানুষের ব্যাপক উপস্থিতিতে রাজধানী ঢাকায় সৃষ্টি হয় নজিরবিহীন জনসমাগম।

১৭ বছর পর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে স্বাগত জানান।

গণসংবর্ধনা কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) দীর্ঘ প্রায় ১৮ বছর পর স্বদেশে ফেরার উদ্দেশ্যে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক