কোম্পানীগঞ্জে ডেবিল হান্টে যু ব লী গ নেতা গ্রে প্তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ডেবিল হান্টে যু ব লী গ নেতা গ্রে প্তা র

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৬:৪১:২৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ডেবিল হান্টে যু ব লী গ নেতা গ্রে প্তা র

নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেস-২ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নেতৃত্বে এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময়  অভিযানের অংশ হিসেবে উত্তর রনিখাই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজির উদ্দিনকে তার লামাগ্রামস্থ বাড়ি থেকে  গ্রেফতার করা হয়। গ্রেফতার নজির উদ্দিন মৃত আব্দুল হামিদের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আসামীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক