সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তৎপর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তৎপর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০১:১৪:৪৮ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে তৎপর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভোটগ্রহণের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের যাতায়াত সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সার্বিক সহযোগিতা করেন শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক