গোলাপগঞ্জের প্রবাসী একতা পরিষদের আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

গোলাপগঞ্জের প্রবাসী একতা পরিষদের আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ১১:৪৩:১০ অপরাহ্ন

গোলাপগঞ্জের প্রবাসী একতা পরিষদের আত্মপ্রকাশ ও শীতবস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


গোলাপগঞ্জে আত্মপ্রকাশ করলো প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী একতা পরিষদ’। শনিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ পৌর শহরের জিবি টেলিভিশনের হলরুমে কেক কাটার মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এছাড়াও সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আলোচনা সভা ও অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

গোলাপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক সনদপ্রাপ্ত, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মোঃ রফিক উদ্দিনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান খলকু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু,  ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, নিজার্সি যুক্তরাষ্ট্র ইউনাইটেড ফোরামের সভাপতি মাছুম রহমান, নিজ লক্ষণাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদ উল করিম, তাফিয়া জাসির নূরানিয়া পাঠশালার সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম জনি। 

বিশিষ্ট সমাজসেবী মাওলানা মোঃ রেদওয়ান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাকেল উদ্দিন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, সহ সভাপতি জাহিদ উদ্দিন, মোঃ শাহ আলম, দেলোয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, তরুণ সমাজসেবী সায়েক আহমদ চৌধুরী, শাকিল আহমদ চৌধুরী, কাইয়ুম আহমদ, মাছুম আহমদ, বাবুল আহমদ, ছালিক আহমদ, জামিল আহমদ, মিলন মাহমুদ, জুবের আহমদ, রব্বানী আহমদ, কাইয়ুম আহমদ, শিমুল আহমদ, রিজু আহমদ, ছাব্বির আহমদ, রাসেল আহমদ প্রমুখ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক