সিলেটের মোগলাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে বাবুল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও ২ হাজার ৪০ টাকা উদ্ধার করে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মোগলাবাজার থানার পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত বাবুল জকিগঞ্জের হাতি ডহর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ ইয়াবাসহ বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




