সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফয়সল চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফয়সল চৌধুরী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ০১:৪১:৫০ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফয়সল চৌধুরী


সিলেট-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বে ঘোষিত প্রার্থী সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিবর্তে নতুন করে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে ফয়সল আহমদ চৌধুরীকে সিলেট-৬ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। সম্প্রতি এই মনোনয়নপত্র সংশ্লিষ্টদের কাছে পৌঁছালে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এই পরিবর্তন আনা হয়েছে। মনোনয়ন পরিবর্তনের খবরে সিলেট-৬ আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ নতুন প্রার্থীকে স্বাগত জানালেও অনেকে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

নতুন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী জানান, দলের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, প্রার্থী পরিবর্তনের পর সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক