সিলেট প্রেসক্লাবের নতুন সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সিলেট প্রেসক্লাবের নতুন সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৬ ১০:৪২:৫৭ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের নতুন সভাপতি মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম

ছবি:সংগৃহীত


সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। 

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব ভবনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এর আগে সকালে প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণী-এর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শুভ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টার-এর সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির এবং পাঠাগার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজ-এর সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান। 

সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স এবং মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম , অ্যাডভোকেট  মো. ইরফানুজ্জামান চৌধুরী ওঅ্যাডভোকেট সনতু দাস । 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক