বিশ্বনাথের রামপাশায় নিজ ঘর থেকে যুবকের ঝু ল ন্ত মৃ ত দেহ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বিশ্বনাথের রামপাশায় নিজ ঘর থেকে যুবকের ঝু ল ন্ত মৃ ত দেহ উদ্ধার

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৬:২৪:০৫ অপরাহ্ন

বিশ্বনাথের রামপাশায় নিজ ঘর থেকে যুবকের ঝু ল ন্ত মৃ ত দেহ উদ্ধার

ছবি:নিজস্ব


সিলেটের বিশ্বনাথে নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লায়েক আলী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত লায়েক আলী উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের লিয়াকত আলীর ছেলে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে , পরিবারের অন্যান্য সদস্যরা লায়েক আলীকে তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিশ্বনাথ থানা পুলিশ ঘটনা অবগত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে থানা পুলিশ। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া জানান, যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক