জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ, মালিক প*লাতক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ, মালিক প*লাতক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৮:১৭:৪১ অপরাহ্ন

জৈন্তাপুরে টুরিস্ট বাস হতে আড়াই লক্ষাধিক টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ, মালিক প*লাতক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যসহ তায়েফ পরিবহনের একটি পর্যটকবাহী বাস থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে মডেল থানা  পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ২রা জানুয়ারি ২০২৬ ইং)   দুপুর ২:৩০ মিনিটে জৈন্তাপুর থানার উপ- পরিদর্শক  (এসআই) জাকিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তামাবিল মহাসড়ক একটি চেকপোস্ট পরিচালনার সময় বাসটি তল্লাশি করা হয়।  

তল্লাশিকালে ৭০ পিস ভারতীয় কম্বল (মূল্য আনুমানিক ১,৫৫,০০০/- টাকা), ৪০০ পিস পন্ডস ফেসওয়াশ (মূল্য ৮০,০০০/- টাকা) এবং ১০০ পিস সিসা তৈল (মূল্য ২৫,০০০/- টাকা) যাহার  সর্বমোট ২,৬০,০০০/- টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।  

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান বাস থামার সাথে সাথেই পন্যের মালিক কৌশলে পালিয়ে যায়। তার সঠিক নাম ও ঠিকানা সংগ্রহ করে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন  বলে নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক