সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিক*ম্প অনুভূত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিক*ম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১২:৩৮:১০ অপরাহ্ন

সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিক*ম্প অনুভূত

প্রতীকী ছবি


সিলেটের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোররাত ৪টা ৪৭ মিনিটের দিকে ভুমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

সিলেট আবহাওয়া অফিসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাটির অভ্যন্তরে ৩৫ কিলোমিটার।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে সিলেটের সব জায়গায় ভূমিকম্প অনুভূত হয়নি। নগরীর আম্বরখানাসহ কয়েকটি এলাকা এবং সিলেট জেলার জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়। 

সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সজীব হোসেইন জানান, ঢাকা থেকে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটে ভূমিকম্প হয়।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক