বিশ্বনাথ সরকারি কলেজ অধ্যক্ষ'র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিশ্বনাথ সরকারি কলেজ অধ্যক্ষ'র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৫:২২:০৯ অপরাহ্ন

বিশ্বনাথ সরকারি কলেজ অধ্যক্ষ'র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব


বিশ্বনাথ সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (৬ ই জানুয়ারী) দুপুরে বিশ্বনাথ সরকারি কলেজ অফিসে নব নিযুক্ত অধ্যক্ষ বনানী চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাবের সাংবাদিক  নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের সাথে শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। 

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সদস্য এস.এ. সাজু।

অধ্যক্ষ বনানী চক্রবর্তীর যোগদানের পর এ সৌজন্য সাক্ষাতে কলেজের শিক্ষা সক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার পর বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের প্রতিষ্টিত ও ইলিয়াস আহমদ রাজন সম্পাদিত প্রকাশিত বিশ্বনাথ বার্তা পত্রিকার কপি প্রদান করা হয়। কলেজ স্টাফের মধ্য থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে উপস্থিত ছিলেন কলেজের ইংলিশ বিভাগের প্রভাষক "লেখক ও মানবাধিকার কর্মী "শাহ আলম তালুকদার তুহিন প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক