গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী এমরান চৌধুরীর মতবিনিময় ও দোয়া মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী এমরান চৌধুরীর মতবিনিময় ও দোয়া মাহফিল

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৬:১৯:১২ অপরাহ্ন

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ধানের শীষের প্রার্থী এমরান চৌধুরীর মতবিনিময় ও দোয়া মাহফিল

নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন,“আমাদের নেতা তারেক রহমান আমাকে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। ধানের শীষের প্রার্থী একজন—আর সেটি আমি। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বিপুল ভোটে এ এলাকার জনগণ আমাকে বিজয়ী করবেন।” 

তিনি আরও বলেন,“গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর একটি এলাকা। সারাদেশে এখান থেকে গ্যাস সরবরাহ করা হলেও এই এলাকার মানুষ এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গ্যাসের দাবিতে বিগত দিনে আন্দোলন করেছি, ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে আপসহীন থাকব। নির্বাচিত হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবে না।” 

বাংলাদেশের সর্ববৃহৎ হাওড় হাকালুকির কথা উল্লেখ করে তিনি বলেন,“হাকালুকি হাওড় দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। গোলাপগঞ্জের মানুষ যাতে সহজেই এই হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।” 

এছাড়া তিনি বলেন,দুই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বর্তমানে অত্যন্ত বেহাল। বিগত সরকারের আমলে রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে রাস্তাঘাট উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনদুর্ভোগ লাঘবে সুরমা ও কুশিয়ারা নদীর গুরুত্বপূর্ণ স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে।” 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ্র, মোঃ বদরুল আলম, ইমরান আহমদ, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদসহ গোলাপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক