বিশ্বনাথের টেংরায় ২২তম তাফসীর মাহফিল সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্বনাথের টেংরায় ২২তম তাফসীর মাহফিল সম্পন্ন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৬:৪৮:০৪ অপরাহ্ন

বিশ্বনাথের টেংরায় ২২তম তাফসীর মাহফিল সম্পন্ন

নিজস্ব


তাফসীরুল কুরআন পরিষদ টেংরা উদ্যোগে প্রতিবারে ন্যায় এবারও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবারাত্রীর তাফসীর মাহফিলটি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে অনুষ্ঠিত হয়। টেংরা গ্রামের যুবসমাজ দ্বারা গঠিত তাফসীরুল কুরআন পরিষদ টেংরা সংগঠনের মাধ্যমে এবার ২২তম তাফসীর মাহফিল বাস্তবায়ন করা হলো।

দেশের খ্যাতনামা তাফসীরবিদদের উপস্থিতে মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তাফসীরুল কুরআন পরিষদ টেংরা এর অন্যতম উপদেষ্টা মুরব্বি হানিফ আলী ও ২য় অধিবেশনের সভাপতি ছিলেন টেংরা জামে মসজিদের সাবেক ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী ব্যবসায়ী আজাদ মিয়া।

পরিষদের সভাপতি ব্যাংকার আল জাহান, সাধারণ সম্পাদক মাহমুদ খাঁন সহ সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার মুসল্লীদের উপস্থিতিতে তাফসীর পেশ করেন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, শায়েখ সিফাত হাসান, মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী ও স্থানীয় মুফাসসিরগণ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক