২২ জানুয়ারি সিলেট আসছেন তারেক রহমান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

২২ জানুয়ারি সিলেট আসছেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০১:৩৪:২৭ পূর্বাহ্ন

২২ জানুয়ারি সিলেট  আসছেন তারেক   রহমান

ছবি:সংগৃহীত


আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সড়ক পথেই সিলেট আসবেন বলে জানা গেছে। 

২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন তারেক রহমান। 

বিএনপি সূ্ত্ের জানা গেছে, ওই দিন সিলেট এসে হযরত শাহাজলাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন তারকে রহমান। এরপর সিলেটের ঐতিহসাকি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

এসব তথ্য জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফলে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়া হবে। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানিয়েছেন, ২২ জানুয়ারি সড়ক পথে তারেক রহমান ঢাকায় ফেরার পথে হবিগঞ্জেও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক