রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে তামান্না ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে তামান্না ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৪:৪৪:৪৭ অপরাহ্ন

রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে তামান্না ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা বিতরণ

সংগৃহিত


সিলেটের গোলাপগঞ্জে তামান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬০ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মাসিক বেতন ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক শিক্ষাসহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  তামিম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সাবেক সভাপতি সুলতান মাহমুদ এবং সাবেক অভিভাবক সদস্য আব্দুল হাদি পারভেজ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী জাকারিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। তামান্না ফাউন্ডেশনের এই সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, তামান্না ফাউন্ডেশনের পরিচালক শাজমীন আক্তার তামান্না, জামাল উদ্দিন প্রভাষক, শিক্ষক ফরিদ উদ্দিন, নায়েন আহমদ, সাদিক আহমদ, আব্দুল জলিল সহ অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে মাসিক বেতন সহায়তা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।উল্লেখ্য, গত ০৮ জানুয়ারি ২০২৬ইং তারিখে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক