জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৭:৩৩:০৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটায়  ৭০ হাজার টাকা জরিমানা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে উপজেলার ৫ নং  ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত  বাগেরখাল গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

এ সময় ওই স্পটে ফসলী জমি থেকে মাটি কাটার প্রমান পাওয়ায় উক্ত কাজে জড়িতদের বিরুদ্ধে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০  এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দুইটি মামলায় মোট ৭০ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম অংশ নেয়।

এ বিষয়ে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদানকারী সহকারী কমিশনার (ভুমি) বলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশ মোতাবেক এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ ও কৃষি ফসলী জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত  অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক