দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে - খন্দকার মুক্তাদির
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভা

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে - খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০১:২৫:২৯ পূর্বাহ্ন

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা  মাফিক কাজ করতে হবে - খন্দকার মুক্তাদির

ছবি:সংগৃহীত


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুসারে আমাদের কাজ করতে হবে। 

তিনি শুক্রবার রাতে তাঁর তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় একথা বলেন। সভার শুরুতে বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করা হয়। 

সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কী কাজ করবে এবং দলের চেয়ারম্যানের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যানের সকল চিন্তা-ভাবনা এদেশের মানুষকে ঘিরে। সেই চিন্তা-ভাবনা গুলো পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের পরিকল্পনা পৌঁছে দিতে হবে দেশ এবং জাতির কাছে। সভায় নব দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা  সম্রাট হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী। 

সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানসহ জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক