জৈন্তাপুরে টাস্কফোর্স অ ভি যা নে ২০ হাজার ঘনফুট বালু জ ব্দ, ৫০টি নৌকা ধ্বংস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্স অ ভি যা নে ২০ হাজার ঘনফুট বালু জ ব্দ, ৫০টি নৌকা ধ্বংস

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৪:৩৪:৫৪ অপরাহ্ন

জৈন্তাপুরে টাস্কফোর্স অ ভি যা নে ২০ হাজার ঘনফুট বালু জ ব্দ, ৫০টি নৌকা ধ্বংস

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে টাস্কফোর্স। একই অভিযানে ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করে ডুবিয়ে দেয়া হয়।  

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার এলাকায়  রাংপানি কলেজের পেছনে অবস্থিত বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।  

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় অভিযানে  সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব সহ সিলেট  ব্যাটালিয়ম  ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি  টিম এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।  

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ২০ হাজার ২৯ ঘনফুট বালু  জব্দের পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহারীত ৫০ টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দ্বারা কেটে পানিতে ডুবিয়ে দেয়া হয়।  পরবর্তীতে সরকারি বিধি অনুযায়ী জব্দ করা বালু স্পষ্ট নিলাম দেয়া হয়।

এ বিষয় অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্যের বিরুদ্ধে ও পরিবেশের সুরক্ষায়  অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক