কোম্পানীগঞ্জে প্রবাসী পরিষদের নয়া কমিটি ও অভিষেক অনুষ্ঠান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে প্রবাসী পরিষদের নয়া কমিটি ও অভিষেক অনুষ্ঠান

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৬:১১:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে প্রবাসী পরিষদের নয়া কমিটি ও অভিষেক অনুষ্ঠান

নিজস্ব


কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন প্রবাসী আলোর দিশারী জনকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান ও ২০২৬-২৭ সালের নতুন কমিটি প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বাদ যোহর টুকের বাজারস্থ জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সর্বসম্মতিক্রমে টানা তৃতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন সৌদি আরব প্রবাসী হাজী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতালি প্রবাসী দবির ওয়াহিদ। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন কাতার প্রবাসী কামরান আহমদ। সব মিলিয়ে এবারের কমিটিতে ১৭৯ জনের নাম প্রকাশ করা হয়েছে।  

এর আগে প্রবাসী পরিষদের সহ-সভাপতি আবু জাফর দোলনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, পাড়ুয়া ফোরকানিয়া হাফিযিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা শফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, নুরুল আমিন, পরিষদের সহ-সভাপতি রফিকুল তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, সালাউদ্দিন রানা, এমরান আহমদ, মাহফুজ আহমদ হালকার প্রমুখ। 

পরে প্রবাসীদের মঙ্গল ও সাফল্য  কামনায় মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির। সহ-সভাপতি রফিকুল তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা যুগান্তর প্রতিনিধি সোহরাব আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রাজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুর্শেদ আলম, নিজাম উদ্দিন, সালাউদ্দিন রানা, এমরান আহমদ, মাহফুজ আহমদ হালকার প্রমুখ। 

পরে প্রবাসীদের মঙ্গল ও সাফল্য  কামনায় মোনাজাত পরিচালনা করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক