জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ জিন্নুর আহমদ চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ জিন্নুর আহমদ চৌধুরী

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৬:৪১:৫৬ অপরাহ্ন

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ জিন্নুর আহমদ চৌধুরী

নিজস্ব


জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী।

তিনি  অবকাঠামো উন্নয়ন খাতে বেশ কিছু বরাদ্দ তিনি নিয়ে এসেছেন এবং কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে । এছাড়া শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, পাঠদান কার্যক্রমে নিষ্ঠা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে শ্রেষ্ঠদের এই তালিকা চূড়ান্ত করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক