জৈন্তাপুরে ক্রাশার মিলে অ ভি যা ন, জরিমানা ১০ হাজার টাকা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ক্রাশার মিলে অ ভি যা ন, জরিমানা ১০ হাজার টাকা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৩:২৩:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে  ক্রাশার মিলে অ ভি যা ন, জরিমানা ১০ হাজার টাকা

ছবিঃ নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অবস্থিত দুটি ক্রাশার মিলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে দেখা যায়, উক্ত মিলগুলোতে পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় অতিরিক্ত ধুলাবালিতে পরিবেশ দূষণ হচ্ছিল। এছাড়াও মিলের আশপাশে বসবাসকারী সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ পাওয়া যায়।অভিযান শেষে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড পলি রানী দেব বলেন, “পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। কোনো প্রতিষ্ঠান যদি তা নিয়মনীতি না মেনে পরিবেশ দূষণ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।এ সময় অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশ অংশগ্রহন করে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক