শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৮:৪৮:০৩ অপরাহ্ন

শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


উত্তর সিলেটের অন্যতম সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। 

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের শুভাকাঙ্ক্ষী মাওলানা সুহাইল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে শীতের কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক