কোম্পানীগঞ্জে বাংলাদেশ পেডিয়াট্টিক এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বাংলাদেশ পেডিয়াট্টিক এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ০৭:৪৬:২৩ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বাংলাদেশ পেডিয়াট্টিক এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পেডিয়াট্টিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখা। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় বিভিন্ন গ্রাম থেকে আগত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী কয়েকশো নারী-পুরুষ উপস্থিত হোন।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং বাংলাদেশ পেডিয়াট্টিক এসোসিয়েশন সিলেট এর সভাপতি ডাঃ জিয়াউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আখলাক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিপিএ'র যুগ্ম সাধারণ সম্পাদক মিনাক্ষী চৌধুরী, কোষাধ্যক্ষ ডাঃ এএইচএম খায়রুল বাশার, বিপিএ'র সমাজকল্যাণ সম্পাদক ডাঃ হুমায়ূন কবির, সদস্য ডাঃ রুহুল আমিন, ডাঃ ফাহমিদা চৌধুরী, ডাঃ মোহাম্মদ বেনজামিন, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ডাঃ মুজিবুর রহমান, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, ব্যবসায়ী ও সমাজকর্মী আমিনুল আহমদ প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক