রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: সিলেটে ফারুক ই আজম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: সিলেটে ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৮:৫০:১১ অপরাহ্ন

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দিতেই গণভোট: সিলেটে ফারুক ই আজম

সংগৃহিত


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার জন্যই গনভোট। গণভোটের ইতিবাচক ফলাফলই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে।শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পরে অন্তবর্তী সরকারে মূল কাজ ছিল গণহত্যাকারীদের বিচার নিশ্চিত, রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। অন্তর্বতী সরকার অল্প সময়ে সবগুলো কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্রকে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় যাতে আর কেউ নিতে না পারে সেজন্য সকল দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়। আর সে সনদের কিছু মৌলিক বিষয় নিয়েই গণভোটের আয়োজন। ’তিনি আরো বলেন, আপনাদের প্রথম ভোট হবে রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য, আপনার নিজের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য। গণভোটের পক্ষে আপনার সুচিন্তিত মতামতের ফলেই দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, জনগণ যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হয় তবে কোনো সরকারই ভাগ্য পরিবর্তন করতে পারবে না৷ ভাগ্য পরিবর্তনের জন্য সচেতনতার সাথে ভালো প্রার্থী নির্বাচিত করতে হবে। আর ভালো প্রার্থী তৈরি হবে ভালো রাষ্ট্র কাঠামোর মাধ্যমে৷ রাষ্ট্র কাঠামো পরিবর্তন ও সুসংহত করা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য গণভোটের পক্ষে রায় দেওয়ার কোন বিকল্প নেই।বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী'র সভাপতিত্বে উঠান বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিভিল সার্জন মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর  রুবাইয়াৎ, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিব হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক