বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৯:৪০:২৭ অপরাহ্ন

বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন

নিজস্ব


দুঃস্থ ও অস্বচ্ছল দুই পরিবারকে গৃহ নির্মাণ ও বিবাহ সহায়তা বাবদ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।শুক্রবার (১৬জানুয়ারি) বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামে ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এলাকার দুই পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়। গৃহ নির্মাণে ৫৫ হাজার টাকা ও বিবাহ সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আর্থিক অনুদান প্রধানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার শালিস মুরব্বি আয়াজ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহীদুর রহমান রুহিন, ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার সাইদুর রহমান সৈয়দ।প্রায় দুই দশক ধরে ফাউন্ডেশনের চেয়ারম্যান দাদু ভাই ছইল মিয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন এমন বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদিকা সুরমা বেগম, অর্থ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুয়ান  আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, নির্বাহী সদস্য হুমায়রা, আমিনুল ইসলাম, সুনিয়া আক্তার, তাহমিনা আক্তার, ডালিয়া আক্তার, সোহান আহমদ, সাইফুল ইসলাম, শাহানারা বেগম। আর উপস্থিত ছিলেন পালের চক গ্রামের তরুন শাহজাহান, মনোহর পুর গ্রামের তরুণ সুজন আহমদ,।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক